শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বিষপানে রামগড়ে এক ব্যক্তির মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া ইউনিয়নে বিষ পানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পারিবারিক কলহের কারনে বিষ পান করে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তির নাম নূর নবী(৪৫) সে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্ধা মৃত ধনমিয়ার ছেলে। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক এর মধ্যে বড় ছেলে মানসিক প্রতিবন্ধি।নিহতের স্ত্রী দেলোয়ারা বেগম জানান, তার স্বামী প্রতিদিন মদ পান করে পরিবারে ঝামেলা করতো। বাড়ির পাশে টিলার উপর জঙ্গলের মধ্যে গোংগানির শব্দ শুনে ছেলে তার বাবাকে দেখতে পায়। পরে পরিবারের লোকজন এসে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার উপ-পরিদর্শক তারেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com