মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বেনাপোলের পুটখালী সীমান্তে ৮২ লাখ টাকা মুল্যের স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক 

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:
 ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে রত্না খাতুন নামে এক নারীর গোপন স্থান থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। রোববার  রাত সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক রত্না খাতুন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের আয়না খাতুনের কলা বাগানের মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রত্না খাতুন নামে সন্দেহ ভাজন এক নারীকে আটক করা হয়। এসময় নারী বিজিবি সদস্য দিয়ে  তার দেহ তল্লাশি করে গোপন স্থানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com