মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বেনাপোলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কোটি টাকা মুল্যের স্বর্ণেরবার উদ্ধার পাচারকারী পলাতক 

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর :
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইঞ্জিন ভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০  টার সময় যশোর বেনাপোল হাইওয়ে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। পলাতক আসামি হলেন শার্শা উপজেলার সাত মাইল এলাকার মৃত মোহর আলীর ছেলে মিলন ওরফে ছোট বাবু। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত ১২ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল হাইওয়ে দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সন্দেহ ভাজন একটি ইঞ্জিন ভ্যানকে গতিরোধ করতে বলা হলে দ্রুত ভ্যান ফেলে চালক মিলন ওরফে ছোট বাবু পালিয়ে যায়। এসময় ভ্যানটি তল্লাশি করলে ভ্যানটির বডির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। এছাড়া পলাতক আসামি মিলন ওরফে ছোট বাবুকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com