মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বেনাপোলে তিন যাত্রীর পায়ূপথে মিললো পৌনে দুই কোটি টাকা মূল্যের ২০পিস স্বর্ণেরবার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে ভারতগামী তিন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ূপথ থেকে ২০ পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। আজ সকাল ৮ সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে স্বর্নের বারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোঃ হাবিবুর রহমান হাবীব, পাসপোর্ট নম্বর AO-1325821 গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচূরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন, পাসপোর্ট নম্বর BOO-33572 ও একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ, পাসপোর্ট নম্বর EBOO- 74778।বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, গোপন খবরে জানতে পারি, বাংলাদেশি তিন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন তিন পাসপোর্টযাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমেই তাদের কাছে স্বর্ণ আছে বলে স্বীকার করে। দুই জনের কাছে ৬ পিস করে ১২পিস, অপর জনের কাছে ৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ২০ পিস স্বর্নের ওজন ২ কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ ও স্বর্ণগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com