শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বেনাপোলে যাত্রীর পেটের ভেতর মিললো ৫টি স্বর্ণেরবার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় ইব্রাহিম ব্যাপারী নামে এক পাসপোর্ট যাত্রীর পেটের ভিতর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা। আটক করা হয়েছে ওই যাত্রীকে। আজ দুপুরে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম ব্যাপারী (৩৫) মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে। বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের ডেপুটি পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহ জনক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪২ লাখ টাকা বলে তিনি জানান।’ আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com