মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বেনাপোলে সাবেক মেয়রের দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে বিচারের দাবীতে বিক্ষোভ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর :

যশোর বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের দুর্নীতি, লুটপাট ও অর্থ আতœসাতের বিষয়ে তদন্ত পূর্বক বিচারের দাবীতে আজ দুপুর সাড়ে ১২ টার সময় বেনাপোলে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারক লিপি প্রদান কর্মসুচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি। বিক্ষোভ মিছিল বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় মহিলারা ঝাটা মিছিল নিয়ে বিক্ষোভ মিছিলে সংযুক্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে বেনাপোল পৌর সভা চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক আহাদুজ্জামান বকুল ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন বেনাপোল পৌরবাসির পক্ষে মোস্তাক হোসেন ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ। এ সময় বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com