শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বেনাপোলে সোনারবারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি

Reading Time: < 1 minute

ইকরামুল ইসলাম বেনাপোল :
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ সোনারবার সহ (১.৭৪৯ কেজি ওজনের) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২০ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক মনিরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়ার মৃতঃ নুর মোহাম্মদের ছেলে।
বিজিবি জানায়, গোপন তথ্য ছিল, পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের নিকট নদীরপাড় শূন্য লাইন হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামস্থ উত্তরপাড়া নামক স্থান হতে তল্লাশি অভিযান চালিয়ে বিজিবি টহলদল ১৫ পিচ সোনার বার (১.৭৪৯ কেজি ওজনের,১৫০ ভরি) বারসহ মনিরুলকে আটক করে।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com