শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

বেনাপোল দিয়ে পুলিশের জন্য আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত  ১৫টি ঘোড়া

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:

বাংলাদেশ পুলিশের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বুধবার (১৫ মার্চ) ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রজনন ঘোড়া আমদানি করা হয়েছে। এর মধ্যে ১১টি রাইডিং ঘোড়া ও ৪টি প্রজনন ঘোড়া রয়েছে। এ চালানে মোট ২০টি ঘোড়া আমদানি করা হবে। বাকী ৫টি আগামীকাল বৃহস্পতিবার ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করবে। ঘোড়াগুলোর আমদানিকারক প্রতিষ্ঠান হলো ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। (যার মেনিফেস্ট নং- ৮৩৪৮)। ঘোড়াগুলো বেনাপোল বন্দর থেকে খালাস করনের কাজ করেন মাধ্যম এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। এর রফতানিকারক প্রতিষ্ঠান হলো কলকাতার বিধাতা সাপ্লাইয়ার। বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ১৫টি ঘোড়া এক লাখ ৭০ হাজার ৯৭০ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৮৪ লাখ ৯০ হাজার ১৭ টাকা। পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের তদারকি করছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, আমদানি করা ১৫টি ঘোড়া খালাসের জন্য কাস্টমস ও বন্দরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com