বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

বেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে পিস্তল ম্যাগাজিন ও ইউএস ডলার উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল :

যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্তে রবিবার রাতে অভিযান চালিয়ে ২টি নাইন এমএম পিস্তল, ২ টি ম্যাগজিন এবং একটি মোটর সাইকেল আটক করেছে বিজিবি। অপরদিকে বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে সন্ধ্যায় তল্লাশি করে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল নামে এক পাচারকারীকে আটক করেছে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি বলেন, ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শার অগ্রভুলাট সীমান্তের দক্ষিণ পাড়ায় একটি টহল দল নিয়ে অভিযান পরিচালনা করি। সন্দেহজনক লাগলে এক মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হয়। মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশীর জন্য কোমরে হাত দিলে তৎক্ষনাত সে তার লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তার লুঙ্গির মধ্য হতে ০২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০২টি খালী ম্যাগাজিন এবং ০১ (এক) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।  যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, আমড়াখালী বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কলকাতা থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় একজন যাত্রীর আচরন সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা  অবস্থায় ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার সমান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com