মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বেনাপোল ৯ লাখ ২৬ হাজার রুপিসহ বাংলাদেশি যাত্রী আটক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল যশোর:

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি সহ এম এ হান্নান ভূঁইয়া (৪৪) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূইয়ার ছেলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপিত বিজিবি তল্লাশি চৌকি থেকে ওই যাত্রীকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান,বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে দায়িত্বরত হাবিলদার মোঃ তোতা মিয়া তার নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত সন্দেহভাজন বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে তার ব্যাগের মধ্যে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ও ২ টি মোবাইল পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে  উক্ত ভারতীয় রুপি সে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে সে স্বীকার করেন।জব্দকৃত ভারতীয় রুপি ও মোবাইলের সিজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৫ শত টাকা৷আটককৃত ভারতীয় রুপিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com