বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের   অবসর প্রধান শিক্ষকগণের সংবর্ধনা

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন অবসর প্রধান শিক্ষকগণের অবসর জনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় সংবর্ধনা অলোচনা সভায় বক্তব্য রাখেন, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব সরকার, সদস্য প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল, প্রধান শিক্ষক একেএম মাহবুর রহমান, অবসর প্রধান শিক্ষক আজিজুর রহমান, মোশারফ হোসেন ডাকুয়া, হাবিবুর রহমান আকন্দ, শাহজাহান মিঞা প্রমূখ। পরে অবসর প্রধান শিক্ষকগণকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন অতিথিগণ। অবসর ১৬ জন প্রধান শিক্ষকগণের মধ্যে দুইজনকে মরোণত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়। যাদেরকে অবসর জনিত সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন- প্রধান শিক্ষক আজিজুর রহমান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান আকন্দ, মোজাম্মেল হক, ইউনুছ আলী প্রামানিক, জাহির উদ্দি মিঞা, আব্দুস ছালাম মিয়া, মুহাম্মদ মুজাম্মেল হক, ছাইদুর রহমান মন্ডল, রফিকুল ইসলাম সরকার, মোশারফ হোসেন ডাকুয়া, মকবুল হোসেন, আব্দুর রশীদ প্রামানিক, শাহজাহান মিঞা, নুরুল ইসলাম সরকার, ফজলুল হক সরকার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com