বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বোনারপাড়া-তিস্তামুখ ও বালাসিঘাট পর্যন্ত রেল চালুর দাবীতে মানববন্ধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে ফুলছড়ির তিস্তামুখ ও বালাসি ঘাট পর্যন্ত পরিত্যক্ত রেললাইন সংস্কারসহ পুনরায় রেল যোগাযোগ চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সাঘাটার উল্লাবাজার রেলগেট এলাকায় বৃহস্পতিবার (১০ আগস্ট) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন’ নামক ব্যানারে এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহন করে।বক্তারা বলেন, তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সডকসহ রেল সেতু অথবা টানেল নির্মাণ উত্তরা ল মানুষের প্রাণের দাবি। এখানে সডকসহ রেল সেতু অথবা টানেল নির্মিত হলে রাজধানী ঢাকার সাথে উত্তরা লের আট জেলার মানুষের যোগাযোগ সহজতর হবে। এতে উত্তারা লের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বক্তারা সেইসাথে বোনারপাড়া থেকে তিস্তামুখ ও বালাসি ঘাট পর্যন্ত পরিত্যক্ত রেল লাইন সংস্কারসহ পুনরায় রেল যোগাযোগ চালু করার জন্য জোর দাবি জানান।ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের উপদেষ্টা সাহাদত হোসেন মন্ডল, সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সরদার, বাংলাদেশের ওয়ার্কসা পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার মৃণাল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, শফিউল আলম খোকন ও সমাজ সেবক নুরুন্নবী সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com