শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিফাত নামের কিশোরের মৃত্যু

Reading Time: 2 minutes

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর মৃত্যুবরণ করেছে। ২২ ডিসেম্বর (শুক্রবার) রাত ০৯ঃ০০ ঘটিকায় এই ঘটনা ঘটে। নিহত রিফাত আহমদ (১৭) উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে রিফাত পরিবারে সবার ছোট। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে পতিত ধানী জমিতে রিফাত ও তার বন্ধুরা গত ২/৩ দিন ধরে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ প্রস্তুত করছিল। শুক্রবারে মাঠ প্রস্তুত হয়ে যায়। আনুমানিক রাত ৮ঃ৩০ ঘটিকায় ব্যাডমিন্টন মাঠে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য রিফাত পল্লী বিদ্যুতের ১১ হাজার কেবি ভোল্টের মেইন লাইনে সংযোগ দিতে বিকৃত আকৃতির এক শিমুলগাছে উঠে। সেখানে অন্ধকারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। সেখান থেকে রিফাতের সাথে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফুলতলা বাজারের পল্লী চিকিৎসক মোঃ খলিলুর রহমানের কাছে নিয়ে গেলে রিফাতকে সংকটাপন্ন অবস্থায় দেখে খলিলুর রহমান তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। তারপর আবার সিএনজিচালিত অটোরিকশায় করে রিফাতকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি করে কর্তব্যরত চিকিৎসক শরফ উদ্দিন তফাদার আদিল তাকে মৃত ঘোষণা করেন। তারপর স্বজন ও প্রতিবেশীরা রিফাতের লাশ এ্যামবুলেন্সযোগে বাড়িতে নিয়ে আসেন।
কিশোর বয়সে রিফাতকে হারিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম। রিফাতের জন্য আহাজারি করে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা ও বোনেরা। রিফাতের বড় ৩ ভাই প্রবাসে থাকেন। মৃত্যুর খবর শুনে রিফাতকে দেখতে তার ভাই রুমন আহমদ দেশে আসছেন। এলাকাবাসী ও আত্মীয় স্বজনেরা ভিড় জমিয়েছেন তার বাড়িতে। সবার কান্নায় দক্ষিণ সাগরনালের আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রিফাতের জানাযার নামাজ শনিবার (২৩ ডিসেম্বর) রাত ০৮ঃ০০ ঘটিকায় তার বাড়ির পাশে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু বলেন, “খবর পেয়ে আমি রিফাতের বাড়িতে যাই। এরকম মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। গতরাতে পুলিশ রিফাতের লাশ বাড়ি থেকে থানায় নিয়ে গেলেও আজ সকালে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করেছে।”
বিদ্যুৎস্পৃষ্টে রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাইন উদ্দিন বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com