শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ব্রহ্মপুত্র নদীতে দু’দিনব্যাপী ঐতিহ্যের নৌকা বাইচ খেলা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরের ব্রহ্মপুত্র নদে দু’দিনব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। কামারজানি ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকা বাইচের আয়োজন করে। নৌকা বাইচ দেখতে বিভিন্ন এলাকার দুর দুরান্তর থেকে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ হাজার হাজার মানুষ এ বাইচ উপভোগ করে। প্রায় দেড় কিলোমিটার দূরত্ব থেকে নৌকাবাইচ শুরু হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।বাংলাদেশ আওয়ামী লীগ কামারজানি ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. মহিউল ইসলামের স ালনায় নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক যুগ্ম-সাধারণ স¤পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক স¤পাদক অ্যাড. এ.কে.এম মহিবুল হক সরকার মোহন, সদর উপজেলা আন্ত: ফেরিঘাট ইজারাদার মো. আরিফ মিয়া রিজু ও কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, গিদারী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু প্রমুখ।নৌকা বাইচ প্রতিযোগিতায় গাইবান্ধাসহ আশেপাশের বিভিন্ন জেলাসহ কয়েকটি জেলা থেকেও রং-বেরংয়ের নৌকা অংশ নেয় এই আয়োজনে। বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com