মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়া জেরে খুন হন ফর্নিচার ব্যাবসায়ী সুমন

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর গুলি করে হত্যার ঘটনায় শরিফ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শরিফ মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, আতিকুর রহমান সুমনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি নবীনগরে বসবাস করে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। এরই সুবাদে স্থানীয় শরিফ মিয়ার স্ত্রী সাথির সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শরিফের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। এক পর্যায়ে সাথি বাবার বাড়ি চলে যান। সোমবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সুমন সেহরি খেয়ে ঘর থেকে বের হন। এসময় শরিফ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহত সুমনের বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পরপর শরিফকে গ্রেফতারে অভিযানে নামে নবীনগর থানা পুলিশ। অবশেষে প্রযুক্তিগত সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com