বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বড় ভাইয়ের মৃত্যুর ৩ দিন পর মারা গেল ছোট ভাই সিলেটে দুর্ঘটনায়

Reading Time: < 1 minute

সিলেটের গোলাপগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বড় ভাইয়ের মৃত্যুর তিন দিন পর মারা গেল ছোট ভাই। গত মঙ্গলবার রাতে মারা যান আম্বর আলী (১৮)। এর তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আম্বর আলীর ছোট ভাই ইমরান আহমদ (১৭)।

আজ শনিবার সকাল সোয়া ছয়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইমরান আহমদের মৃত্যু হয়। ইমরান গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নালিউরি গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের কানিশাইল গ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার চার আরোহী আহত হন। পরে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে আম্বর আলী মারা যান। এই দুর্ঘটনায় আম্বর আলীর মৃত্যুতে তাঁর আরেক ভাই বাদী হয়ে গত বৃহস্পতিবার গোলাপগঞ্জ থানায় মামলা করেন।
ইমরান আহমদের মামাতো ভাই ফরহাদ আহমদ বলেন, দুর্ঘটনায় আহত আরও দুজনের অবস্থা গুরুতর। তাঁরা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

সিলেটের গোলাপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশঙ্কর পাল বড় ভাই মৃত্যুর তিন দিন পর ছোট ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শনিবার সকাল পর্যন্ত মামলায় কেউ গ্রেপ্তার হননি। ঘটনাস্থল থেকে অটোরিকশা ও বাস জব্দ করে থানায় রাখা হয়েছে। বাসের চালক পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com