বুধবার, ১৭ Jun ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩

বয়স নিয়ে চিন্তিত নন প্রিয়াংকা চোপড়া

Reading Time: < 1 minute

বিনোদন ডেক্স :
বয়স নিয়ে মোটেও চিন্তিত নন প্রিয়াংকা চোপড়া।শরীরের গঠন নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী তিনি। কিন্তু এ বার নিজের শরীরের গঠন নিয়ে মুখ খুললেন তিনি। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীর অর্জনে হলিউড ছবি সংখ্যা নেহায়েত কম না। কিন্তু বয়সের জন্য তাঁর শরীরের আকার পাল্টে যাওয়ায় সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া বলেছেন, ‘‘আমি মিথ্যে কথা বলব না যে, আমার শরীরের উপরে এর কোনও প্রভাব পড়ে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের আকারও বদলে গিয়েছে। ঠিক অন্যদেরও যেমন হয়। তার পরে ধীরে ধীরে প্রকৃতির নিযমে মেনে নিয়েছি যে, এটাই আমার শরীরের এখনকার আসল রুপ। কারণ আমার এখনকার শরীরেই যত্ন নিতে হবে, ১০-২০ বছর আগের নয়।’’
প্রিয়ঙ্কার মতে, নিজের শরীরের গঠন এখন কেমন, তা না ভেবে, আমি কী ভাবে নিজেকে উপস্থাপন করছি, সেটা ভাবা জরুরি। ‘‘যেমন আমি সব সময়ে ভাবি যে, আমি সমাজের জন্য কী করছি? আমার উদ্দেশ্য কী? প্রত্যেক দিন আমি কি নিজের কাজটা ঠিক করে করতে পারছি। যখন নিজের চেহারা নিয়ে খুব একটা সন্তুষ্ট থাকি না, তখন এমন কোনও কাজে মন দিই, যা আমাকে আনন্দ দেয়।’’ তবে প্রিয়াংকা চোপড়া এ-ও স্বীকার করেছেন যে, শরীরের গঠন তাঁর আত্মবিশ্বাসকে কখনও দমাতে পারেনি। আত্মবিশ্বাস থাকলে বয়স বাধা হতে পারে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com