বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে ৬৯ বোতল ভারতীয় মদসহ রুবেল মিয়া (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া মোমেনা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল মিয়া নন্নী ইউনিয়নের নন্নী পশ্চিমপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে।থানা পুলিশ জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামের মোমেনা মার্কেট এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মাদক কারবারি রুবেল মিয়াকে ৪৫ বোতল ভারতীয় এমসি দোয়েল ব্র্যান্ড ও ২৪ বোতল এসি বøাক ব্র্যান্ডের মদসহ আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আটক রুবেল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com