বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ভারতের পশ্চিমবঙ্গে সেফটি ট্যাংকের কাজ করতে গিয়ে তিনজন শ্রমিকের মৃত্যু

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে:
ভারতের পশ্চিমবঙ্গে সেফটি ট্যাংকের কাজ করতে গিয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার নতুন গ্রামে, ভীমপুর থানা সূত্রে জানা গেছে, নতুন সেফটি ট্যাংকের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, সেন্টারিং-এ তক্তা খোলা হচ্ছিল, সেই সময় ভিতর শ্রমিকরা প্রথমে একজন কাজ করার পর, তার কোন সাড়া না পাওয়ায় ,দ্বিতীয় জন নামে সেফটি ট্যাঙ্কে, এর ভেতরে তারও সাড়া না পাওয়ায় তৃতীয় জন নামে সেফটি ট্যাংকে, তিনজনের কারোর কোন শব্দ না পাওয়ায় অন্য যারা শ্রমিক ছিলেন, তারা চিৎকার করতে থাকেন, প্রতিবেশীরা আসেন এবং সেপটিক ট্যাংক ভাঙ্গার চেষ্টা করে, ঘটনা স্থলে ভীমপুর থানার পুলিশ পৌঁছানোর সঙ্গে সঙ্গে, জি সি পি নিয়ে আসেন ঘটনাস্থলে, জিসিপি দিয়ে ট্যাংক ভেঙে তিনজনকে উদ্ধার করে কৃষ্ণনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে ভীমপুর থানার নতুন গ্রামের দীপক বিশ্বাসের বাড়িতে কাজ করছিল ওই শ্রমিকরা, যারা মারা গেছেন, তাদের নাম শুভেন্দু দে বয়স ২৫ বছর ,সুমন বিশ্বাস বয়স ২৫ বছর ,অমৃত বিশ্বাস বয়স ৩২ বছর, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের ছায়া নেমে আসে।, কি কারনে এই ঘটনা ঘটলো, পুলিশ তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com