মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ভারতে পাচারের সময় বেনাপোলে ১৫ কোটি টাকা মুল্যের সোনারবারসহ ২ পাচারকারী আটক 

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, যশোর বেনাপোল:
বেনাপোল প্রতিনিধি- ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণসহ দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়। আটক স্বর্ণের মুল্য ১৫ কোটি ৬৫ লাখ টাকা। আটককৃত হলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার।
যশোর  ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল হাইওয়ে দিয়ে পিক-আপ ভ্যানে করে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল সীমান্তের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল হাইওয়ের আমড়াখালি চেকপোস্টে সন্দেহ ভাজন  পিক-আপ ভ্যানের গতিরোধ করা হয়। এসময় সে পিক-আপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৬৫ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com