মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ভারতে পাচারের সময় যশোর থেকে ১০ কোটি টাকা মুল্যের ১০৬ পিচ সোনারবারসহ পাচারকারী আটক

Reading Time: < 1 minute

আহমেদ আলী শাহিন, বেনাপোল যশোর:
বেনাপোল প্রতিনিধি ॥ ভারতে পাচারের সময় ঝিকরগাছার বেংদা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি ওজনের ১০৬ পিচ স্বর্নের বার সহ সাজু আহম্মেদ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ দুপুরে ঝিকরগাছা উপজেলার ব্যাংদা সীমান্ত এলাকার একটি মাঠ থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়। স্বর্ণসহ আটক সাজু আহমেদ যশোরের চৌগাছা থানার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিকাল ৫ ঘটিকার সময় বেনাপোল বিওপি আয়োজনে এক সংবাদ সম্মেলনে জানান যশোরের ঝিকরগাছা বেংদা সীমান্ত দিয়ে বড় ধরনের একটি স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাজু আহম্মেদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে স্বর্ণের বার গুলো জব্দ করা হয়। উদ্ধারকুত স্বর্ণের ওজন সাড়ে ১২ কেজি। যার বাজার মুল্য ১০ কোটি ১০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com