শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার ছেলের উপর হামলা

Reading Time: < 1 minute

শেখ ইমন, ঝিনাইদহ :

ঝিনাইদহের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমির হোসেন মালিতার ছেলে আর্ন্তজাতিক মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চলকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের মালিতা প্লাজার সামনে তার উপর এই হামলা চালানো হয় বলে তিনি গনমাধ্যমকর্মীদের কাছে জানিয়েছেন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনকে বিবাদী করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চঞ্চল। চঞ্চলের উপর এই হামলার ঘটনা নিয়ে জেলাজুড়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগোযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানাতে দেখা গেছে। হামলার শিকার মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান চঞ্চল জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে লিখে জনমত সৃষ্টি করে আসছিলেন। এতে ক্ষমতাসীনদলের একটি মহল তার উপর ক্ষুদ্ধ ছিল। ফেসবুকে তার লেখালেখির কারণে তার উপর এই ন্যাক্কারজনক হামলা বলে তিনি দাবী করেন। তিনি বলেন তার ফেসবুক ওয়ালে এ নিয়ে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। সন্দেহ ভাজন হামলাকারীদের ছবি দিয়ে কে এবং কারা তার উপর হামলার সঙ্গে জড়িত তা বিস্তারতি বর্ননা করেছেন বলেও তিনি জানান। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার ঘটনাটি দুঃখজনক। তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত পেয়েছি, যা পুলিশ তদন্তে নেমেছে। অতিদ্রুত হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com