মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে নওগাঁয় নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগে জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ  আইএলও সম্মেলনে যোগ দিতে জেনেভা গেছেন এমপি শিমুল বিশ্বাস পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

ভূমি বিরোধের জেরে কুপিয়ে হত্যা, রামগড়ে একই পরিবারের ৭জনের যাবজ্জীবন

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে নুুরুল হক ওরফে হকি কোম্পানীকে ভূমি বিরোধের জেরে কুপিয়ে  হত্যা মামলায় একই পরিবারের ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৯ মে) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পিতা-পুত্ররা হলেন, রামগড় উপজেলার লালছড়ির মৃত সিরাজুরল হকের ছেলে মিজানুর রহমান, তার ছেলে আব্দুল মোতালেব, রেজাউল করিম, শাহ আলম, হারুন, রাসেল ও নুরুল আবছার। এদের মধ্যে রাসেল পলাতক রয়েছে। মামলামূলে জানা যায়,  ২০১৪সালের ১ফেব্রুয়ারী সন্ধ্যায় ভূমি বিরোধের জেরে রামগড়ের খাগড়াবিল বাজারে আসার সময় দণ্ডপ্রাপ্তরা নিহত নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে নুরুন্নবী বাদী হয়ে মামলা দায়ের করেন। ১৩জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। মামলার বাদী ও রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com