বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

ভূরুঙ্গামারীতে পলিথিন ও প্লাস্টিক গলিয়ে জ্বালানি তেল তৈরি

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
পলিথিন ও প্লাস্টিক স্বাভাবিকভাবে পচে না। এতে মাটির গুণাগুণ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক কোনো কাজে না লাগলেও এসব গলিয়ে জ্বালানি তেল তৈরি করছেন পারভেজ মোশারফ নামের এক তরুণ। পারভেজের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামে। তিনি ভূরুঙ্গামারী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মইদাম বাজারে তাঁর একটি মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকান রয়েছে। জানা গেছে, আড়াই বছর আগে ইউটিউবে পলিথিন দিয়ে তেল তৈরি করা দেখে পারভেজ তেল তৈরি করতে উৎসাহী হন। এ কাজের জন্য স্টিলের তৈরি একটি খালি তেলের ড্রাম, একটি মাঝারি আকারের প্লাস্টিকের ড্রাম, স্টিল ও প্লাস্টিকের কয়েক ফুট সরু পাইপ এবং চারটি প্লাস্টিকের বোতল প্রয়োজন হয়। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকসামগ্রী স্টিলের ড্রামে ভরে নির্দিষ্ট মাত্রায় তাপ দেওয়া হলে এগুলো গলে গ্যাসে পরিণত হয়। সেই গ্যাস ড্রামের সঙ্গে যুক্ত স্টিল ও প্লাস্টিকের সমন্বয়ে তৈরি পাইপলাইনের সাহায্যে পানিভর্তি অন্য একটি ড্রামের মধ্য দিয়ে বের হয়ে পাইপলাইনের সঙ্গে যুক্ত চারটি বোতলে চলে যায়। প্রথম বোতলে জমা হয় ডিজেল, দ্বিতীয় বোতলে পেট্রল এবং তৃতীয় বোতলে অকটেন। শেষের বোতলে রাখা পানিতে পাইপলাইন দিয়ে আসা গ্যাস ঠান্ডা হয়ে জ্বালানি গ্যাসে পরিণত হয় এবং পাইপলাইনের শেষ প্রান্তে থাকা স্টিলের পাইপ দিয়ে বেরিয়ে আসে। পারভেজ বলেন, ‘১০ কেজি পলিথিনবর্জ্য থেকে ৪ লিটার ডিজেল, ২ লিটার পেট্রল, ১ লিটার অকটেন পাওয়া যাবে। পেট্রল দিয়ে মোটরসাইকেল চালিয়েছি, কোনো সমস্যা হয়নি। পরিবেশের জন্য ক্ষতিকর পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক আবর্জনার পরিবর্তে সম্পদে পরিণত করা যাবে।’ স্থানীয় বাসিন্দা ও মুদিদোকানি মমিন বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক দিয়ে তেল তৈরি করা সম্ভব, তা প্রথমে বিশ্বাস হয়নি। পরে পারভেজের তৈরি করা তেল দোকানে রেখে বিক্রি করেছি।’ মইদাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, ‘পারভেজ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন দিয়ে জ্বালানি তেল উৎপাদন করছে। এতে একদিকে পরিবেশ ভালো থাকছে, অন্যদিকে জ্বালানি তেল উৎপাদিত হচ্ছে। এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তেল উৎপাদন করা গেলে স্বল্পমূল্যে জ্বালানি তেল পাওয়া সম্ভব হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com