বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার ১

Reading Time: < 1 minute

নয়ন দাস, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে কটূক্তি করায় জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তিকে বুধবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদীন (৫০) নামে ওই ব্যক্তি তিলাই ইউনিয়নের ধামের হাট বাজারে চায়ের দোকানে বসে বিভিন্ন রাজনৈতিক কথাবার্তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর নিয়ে বাজে মন্তব্য করেন। তিনি বলেন, নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে বাংলাদেশি বাসিন্দারা জুতা ছুড়ে মেরেছে ও তাকে অপমানসূচক আরও অনেক কথা বলায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনাস্থলে উপস্থিত থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মঞ্জুরুল ইসলাম (মঞ্জু),আবু হানিফ ও আব্দুর রশিদ জানান, ঘটনাটি সত্য। মাননীয় প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করায় আমরা তা মেনে নিতে পারছি না। তাই তাকে পুলিশে দেওয়া হয়েছে। ভূঙ্গামারি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটক জয়নাল আবেদীনকে নিবর্তনমূলক মামলায় আটক দেখিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com