বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ভোক্তা অধিকার অধিদপ্তরের সফল অভিযান ২ লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার। কুষ্টিয়ায় ভোক্তা অধিকার ও র‌্যাবের বিশেষ অভিযানে ভেজাল পণ্য তৈরির কারখানার খোঁজ মিলেছে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়ার কম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ দল কুষ্টিয়া কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়  তদারকিমূলক অভিযান চালায়। র‌্যাব জানায়, ওই কারখানা থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল কসমেটিকস, অলিভ ওয়েল এবং সুগন্ধি তেলসহ আরো অনেক পণ্য জব্দ করা হয়। জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, কুষ্টিয়া কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়  তদারকিমূলক অভিযান চালানো হয়। এসময় ‘অথই কসমেটিকস’ নামে একটি্ প্রতিষ্ঠানে তারা দীর্ঘদিন ধরে ভেজাল পণ্য উৎপাদন ও দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে আসছিল। এসময় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল কসমেটিকস, অলিভ ওয়েল এবং সুগন্ধি তেল উৎপাদন ও বিক্রয় করার অপরাধে অথই কসমেটিকস এর সত্ত্বাধিকারী  মোঃ রুহিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস এবং কসমেটিকস তৈরির উপকরণ ধ্বংস করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন ও র‍্য্যাব-১২’র সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com