বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ভোলার তজুমদ্দিনে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

ভোলার তজুমদ্দিনে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

Reading Time: < 1 minute

খন্দকার নিরব, তজুমদ্দিন, ভোলা :
তজুমদ্দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার দক্ষিণ চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩শত শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক আবুল কালাম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।
বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক এইচ এম আখতারুজ্জামান, মোঃ সাঈদ আনোয়ার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা (দুপ্রক) সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিল।
প্রধান অতিথি মোঃ মোজাহার আলী সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মাঝে ভবিষ্যত নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্যই এখন থেকে সততা ও আদর্শপূর্ণ জীবন করার উপযুক্ত সময়। দুর্নীতি মুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com