বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ভোলার তজুমদ্দিনে ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ভোলার তজুমদ্দিনে ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন।

Reading Time: < 1 minute

খন্দকার নিরব,তজুমদ্দিন, ভোলা :
ভোলার তজুমদ্দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলা ও প্রেসক্লাব চত্বরে শিক্ষকরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
তজুমদ্দিন উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের বিভিন্ন মেয়াদে বৈষম্য নিরশনে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোন সুফল পাইনি। দীর্ঘ ১০ বছর পূর্বে ২০১৫ সালে সর্বশেষ জাতীয় পে স্কেল ঘোষণা করে ২০টি গ্রেডে বেতন নির্ধারিত হয়েছিল। সেখানেও প্রাথমিক শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হন। ওই সময় ২০ থেকে ১১ তম গ্রেড পর্যন্ত বেতনের গ্রেড ব্যবধান নির্ধারিত হয়েছিল ৮শত টাকা। অথচ দশম গ্রেড থেকে ব্যবধান রাখা হয়েছে সর্বোচ্চ ১২ হাজার টাকা। যার ফলে ১৩ তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের জীবনমানের কোন উন্নয়ন ঘটেনি।
এক দফা এক দাবি জানিয়ে শিক্ষক নেতারা আরো বলেন, ১০ম গ্রেড,আমাদের দাবি নয়, অধিকার। জরিপ, ভোটগ্রহণসহ রাষ্ট্রীয় নানা কাজে আমরা প্রাথমিকের শিক্ষকবৃন্দ নিয়মিত কর্তব্য পালন করে আসছি। একটি আদর্শ এবং সুশিক্ষিত জাতিই দেশকে এগিয়ে নিতে পারে। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দ্রুত সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com