বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মদনে পরিবেশের ভারসাম্য নষ্ট করে মাটি নিয়ে যাচ্ছে ইট ভাটার মালিকরা

Reading Time: < 1 minute

আকরাম আলী তালুকদার হৃদয়,মদন নেত্রকোণা :
নেত্রকোণার মদনে ফসলী জমি থেকে অনবরত মাটি নিয়ে যাচ্ছে ইট ভাটায়। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। যত্রতত্র ভাবে মাটি নেওয়ায় পিচ রাস্তায় জমছে মাটি, উড়ছে ধুলো। অল্প বৃষ্টি হলেই রাস্তায় ঘটে দূর্ঘটনা।ইট ভাটা’র আশেপাশের এলাকায় গাছে ফলছে না আগের মতো মৌসুমি ফল। এতো কিছুর পরেও যথাযথ কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো ব্যবস্থা। কাইটাইল বাজার ঘেঁষে গড়ে ওঠা আব্দুল ওয়াহেদ ব্রিক্স ও মেসার্স আকীক ব্রিক্স এ দুটি ইট ভাটায় পুড়ছে অনবরত ইট। উপজেলায় ৫ টি ইট ভাটা রয়েছে। সরজমিন গেলে প্রত্যেকের একই বক্তব্য সব কাগজ পত্র আছে। কিন্তু কাজ দেখাতে বললে কোনো ইট ভাটার দায়িত্বশীলরাই কাগজ দেখাতে পারেননি। একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দু’একটি ইট ভাটায় প্রশাসনের দোহাই দেওয়ায় বিষয়টি আরো ঘনীভূত হয়েছে। আলী আকবর, সূরুজ্জামান, কুদ্দুছ মিয়াসহ বেশ কয়েকজন স্থানীয় কৃষক জানান, কয়েক বছর ধরে মান্নী হাওর ও ইট ভাটার আশপাশে থাকা ফসলী কৃষি জমি ও বয়রালা নদীর পাড় কেটে নিয়ে যাচ্ছে দু’টি ইট ভাটায়। ইট ভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে মুখ খোলে না। এ বিষয়ে আব্দুল ওয়াহেদ জানান, আমার ইট ভাটায় মাটি কোথা থেকে আসছে কিভাবে আসছে আমি জানি না। যারা মাটি দিচ্ছে তারা তা জানে। মাটি কেনার চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান জানান, বিষয়টি এই মাত্র আপনার মাধ্যমে জানালাম। সরজমিন গিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম. আরিফ জানান, ফসলী জমি থেকে বেকু দিয়ে মাটি উত্তোলন করে ইট ভাটায় দেওয়ার সময় আজ (১৯ ডিসেম্বর) দু’জনকে জব্দ করে হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া জানান, সরকারের অনুমোদন বিহীন কেউ যদি বেকু দিয়ে মাটি কাটে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com