বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

Reading Time: < 1 minute

আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের নেদুরবাজার নামক স্থানে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানা(৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(২৮ নভেম্বর) দুপুরের দিকে নেদুর বাজারের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল মিয়া উপজেলার বেরিবাইদ ইউনিয়নের আজহার আলীর ছেলে।
নিহত জুয়েল রানার পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জুয়েল সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঘাটাইল উপজেলার সাগরদিঘি বাজারে কলা কিনার জন্য বেরিয়ে যায়। পথিমধ্যে নেদুর বাজার এলাকায় পৌছালে তার মটর সাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার একটি রড তার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও সে রড বের করতে না পেরে তাকে মুমূর্ষু অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গারো বাজার দিক থেকে ছেড়ে আসা অটোরিক্সাটি নেদুরবাজারের কাছে পৌঁছালে চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক মৃত্যুতে জুয়েল রানার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com