admin
- ১ জুন, ২০২৩ / ১৪২ Time View
Reading Time: < 1 minute
কামরুল হাসান, ময়মনসিংহ :
আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিন্নত আলী জিন্নাহ্’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান সাহেবের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন ।
বেলা ১১.২০ মিনিটে স্থানীয় নবারুণ বিদ্যানিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠেয় উক্ত আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন । লাল সবুজের পতাকায় মোড়ানো মরহুমের কফিনে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয় । তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে !
এর আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম জিন্নত আলী জিন্নাহ্’র স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত হয়ে যান এবং শোক কে শক্তিতে রূপান্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সোনার বাংলাদেশ বিনির্মানে সন্ত্রাস,দুর্নীতি,মাদকসহ সামাজিক অসঙ্গতি নিরসনে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন । শিক্ষক-ছাত্র-অভিভাবক,জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ও সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সদা হাস্যোজ্বল চরিত্রের অধিকারী এই বীর সেনানি’র জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে,মরহুম জিন্নত আলী জিন্নাহ্ গতকাল ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মুক্তাগাছা উপজেলার নিজ জন্মস্থান তারাটি ইউনিয়নের গৌরী পাড়া পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন সাবেক পৌর কমিশনার মরহুম জিন্নত আলী জিন্নাহ।
Post Views: 5