বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ময়মনসিংহে অসহায় শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ :

আজ ৩০ জানু. সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু। এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ৩, ৫, ৭ এবং ১০ নং ওয়ার্ডের অসহায় শীতার্ত ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মসিক মেয়র। মেয়র তাঁর স্বাগত ভাষণে বলেন, সুখে দুঃখে আমরা অতীতে আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। করোনার সময় মানবিক সহায়তা নিয়ে অসহায় নাগরিকদের পাশে আমরা ছিলাম। তিনি আরো বলেন, বয়স্ক ৫০০০ নাগরিককে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বয়স্কভাতার কার্ড বিতরণ করা হয়েছে। বন্যা, অগ্নিকাণ্ড সকল দুর্যোগে আপনাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি। আমাদের সকল প্রচেষ্টা নাগরিকদের ভালো রাখার জন্যই।  বিতরণকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার, কাউন্সিলর মো. শরিফুর রহমান, মো: নিয়াজ মোর্শেদ, মো. ফারুক হাসান, তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, শাম্মী আক্তার মিতু, হামিদা পারভীন ও রোকসানা  প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com