মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ময়মনসিংহে একই স্থানে ২ বার ট্রেন লাইনচ্যুত

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ :
ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ”ক্যাটল স্পেশাল” রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১টা ৩০মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ১ম দফায় ঘটে। এতে চারটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আড়াই ঘন্টা চেষ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরবর্তীতে রোববার সকাল ৮টার দিকে দ্বিতীয় দফায় পূর্বের জায়গায় ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। এ সময় ময়মনসিংহ- গৌরীপুর রুটের ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ – মোহনগঞ্জ, ময়মনসিংহ – জারিয়া ঝাঞ্জাইলগামী রেল চলাচল বন্ধ ছিল।
রেলওয়ে স্টেশনের উপপরিদর্শক এসআই মো. শাহজাহান জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ক্যাটল স্পেশাল ট্রেন -২ ছেড়ে আসে। রাত ১ টা ৩০ মিনিটে সেটি ময়মনিসিংহ রেলষ্টেশনের বাঘমারা এলাকায় লাইনচ্যুত হয়। ভোররাত ৫ টার দিকে সেটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনে আনা হয়। তিনি আরো জানান, একই ট্রেন পুনরায় সকাল ৭টা ৫০মিনিটে পুণরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পূর্বের জায়গায় যাওয়ার সাথে সাথে ৮ টার দিকে দ্বিতীয়বার ট্রেনটি আবারও লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে ট্রেনটিকে উদ্ধার করে ষ্টেশনে নিয়ে আসা হয়। তিনি জানান ট্রেনটিকে ঢাকার উদ্দেশে ছাড়ার জন্য আবারো প্রস্তুত করা হয়েছে। তবে কিছু গরুগুলো বিকল্প ব্যবস্থায় ট্রাকে করে ঢাকায় পাঠানো হচ্ছে।
স্থানীয় লোকজন একই জায়গায় দুবার ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টাকে কর্তৃপক্ষের উদাসীনতা বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com