বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -১৭

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্তসহ বিভিন্ন  অপরাধের দায়ে বুধবার ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করেছে। এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম আকুয়া বোর্ডঘর এলাকা থেকে হত্যা মামলার আসামী সুজন, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে মাদক মামলার আসামী মো. রুমানকে ৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশন সহ, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম  হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মো. খোকন, চান মিয়া। এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম পরানগঞ্জ বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মো. লাল চাঁন, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম ময়মনসিংহ রেল ষ্টেশন সংলগ্ন পাবলিক টয়লেটের পাশ থেকে মাদক মামলার আসামী পলাশ দাসকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম কালিবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শাহ আলম, কাজল মিয়া, মো. মানিক মিয়া ওরফে ফালান, শ্রী শংকর, মো.নূর নবী, মো. নাদিম মিয়া, মো. আঃ রশিদ ও বাবুল ঘোষ।
এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম মেডিকেল কলেজ হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে রাস্তা থেকে অন্যান্য মামলার আসামী মো. সুরুজ মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই আশিকুল হাসান, এসআই কামরুল হাসান পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আরো দুই পলাতককে গ্রেফতার করে। তারা হলো, মো. সজিব ও মো. মাহমুদুল হাসান রাসেল। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।  পুলিশ জানায় তাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com