মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ময়মনসিংহে চাচাতো ভাই হত্যা মামলার সাজাপ্রাপ্ত প্রধান আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ ::

৩০ মে মঙ্গলবার সকাল অনুমান ১১ টারসময় র‌্যাব – ১৪ ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই বাজার এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক, মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে। জানা যায়, ভিকটিম ইমান আলী (২৮) ও মো. আবু বক্কর (৪০) চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক শত্রুতা ছিল। তাদের এই পূর্বশত্রুতার জেরে হত্যারকান্ডটি ঘটে।  বিগত ০৫ নভেম্বর ২০১০ খ্রীষ্টাব্দে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই মাঠপাড় এলাকায় ভিকটিম ইমান আলীকে আসামী আবু বক্কর ডেকে নিয়ে যায়। অতঃপর ২০-২৫ জন মিলে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে কুপিয়ে ইমান আলীকে জখম করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় ভিকটিম ইমান আলী মৃত্যুবরণ করে। এরই প্রেক্ষিতে, ভিকটিমের পিতা মো. ইদ্রিস আলী (৬৫) (বর্তমানে মৃত) বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমের পর, এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে মূলহোতা  মো. আবু বক্কর সিদ্দিক সহ আসামী সাদ্দাম ও  কালুর বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ২৮ মে ২০২৩ খ্রীষ্টাব্দে  উক্ত ০৩ আসামীকে  যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বাকি আসামীদের বেকুসুর খালাস প্রদান করেন। হানিফ নামের এক শিশু আসামী থাকায় তার মামলাটি শিশু আদালতে চলমান রয়েছে। বর্তমানে আসামী সাদ্দাম ও  কালু জেল হাজতে আছে। র‌্যাব – ১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক, অপারেশন ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিং – এ জানান গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনা না ঘটে, সেই প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com