বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ময়মনসিংহে ধানক্ষেত থেকে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ :
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা এলাকার ধান ক্ষেত থেকে মৌসুমী
আক্তার (২৫) নামে ১ যুবতীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আজ বুধবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়া
এলাকার ধানক্ষেত থেকে একটি মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী নিহত মৌসুমী আক্তার। সুজন হাসান বর্তমানে নারায়ণগঞ্জে পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন। জানা যায়, ভিকটিম মৌসুমী আক্তার গতকাল রাত ৯ টার পর বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি আর সে ফিরে আসেনি। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান নিহত মৌসুমী আক্তারের সঙ্গে তার স্বামী সুজন হাসানের পারিবারিক বিরোধ চলছিল। এসব কারণে মৌসুমী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মৌসুমী। তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার গোষ্ঠা পশ্চিমপাড়া
এলাকার স্থানীয় জনগণ ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালী মডেল থানায় খবর দেয়। নিহত মৌসুমীর পরিবারের লোকজন ও স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এটি মৌসুমীর লাশ তা নিশ্চিত করেন।
এসআই হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ধারণা করা হচ্ছে
ভিক্টিমকে হত্যার পর এখানে এনে ফেলে রেখে গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে
পাঠায়। তবে হত্যাকান্ডটি কিভাবে সংঘটিত হয়েছে তা এখনো জানা যাননি। ঘটনাটি
আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com