বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ময়মনসিংহে পুলিশ কনষ্টেবল হত্যা মামলা আসামী ফরিদ গ্রেফতার

Reading Time: 2 minutes

কামরুল হাসান, ময়মনসিংহ :

আজ বৃহস্পতিবার (০৯ মার্চ ২০২৩) অনুমান সকাল ০৯.৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন বাঘের কান্দা সাকিনস্থ এলাকা হইতে পুলিশ কনষ্টেবল হত্যা মামলায় জড়িত আসামী ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর নেতৃত্বে হত্যা  মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) নিরুপম নাগ অভিযান পরিচালনা করিয়া ফরিদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ময়মনসিংহ সদর উপজেলার বাদে কল্পা গ্রামের আবুল হোসেনের মেহগুনি বাগান হতে গত (২৫ ফেব্রুয়ারি ২০২৩) শনিবার দুপুর ০৩.০০ ঘটিকায় পুলিশ কনস্টেবল সাদ্দাম এর মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

নিহত কনস্টেবল সাদ্দাম সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিল। সাদ্দাম বিভিন্ন সময় মাদকের টাকার জন্য পিতা-মাতা সহ তাহার ভাই’কে বিরক্ত করতো। ঘটনার দিন (২৪ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ সকালে টাকার জন্য সাদ্দাম তার পিতা-মাতাকে লাঞ্চিত করে। খবর পেয়ে তাহার বড় ভাই মো. হাবিবুল করিম তপু ঢাকা থেকে বাড়িতে আসে এবং তার বন্ধু আনোয়ারকে খবর দিয়ে নিয়ে আসে। গত (২৪ ফেব্রুয়ারি ২০২৩) তারিখ রাত ১১:০০ টায় তারা ঘটনাস্থল আবুল হোসেনের মেহগনি বাগানে পূর্বে ধৃত আসামি হাবিবুল করিম তপু এবং আনোয়ার সহ গ্রেফতারকৃত আসামী ফরিদ অবস্থান নিয়ে ভিকটিম সাদ্দাম’কে ফোন করে ডেকে নিয়ে যায়। সাদ্দাম কেন তাহার পিতা-মাতা’কে লাঞ্চিত করে এবং চাকরি স্থলে যায় না এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ্দাম এর গলায় আসামীরা রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে গাছের সাথে আটকিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। মামলাটি তদন্তকালে জানা যায় নিহত কনস্টেবল সাদ্দাম গত (২৪ জানুয়ারী ২০২৩) তারিখ হতে কর্মস্থল হতে গড় হাজির ছিল। প্রাথমিকভাবে মৃতের গলায় কালচে দাগ দেখে ধারণা করা হয়েছিল তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, এ ঘটনায় নিহত কনস্টেবল সাদ্দাম স্ত্রী সুমাইয়া আক্তার (২২), বাদী হয়ে এজাহার দায়ের করলে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলার রুজু করা হয়। মামলাটি তদন্ত কালে জানা যায় যে, সাদ্দাম হোসেন প্রায় সময় চাকরির কর্মস্থল হতে গড় হাজির হয়ে বাড়িতে অবস্থান করত। ছুটিতে অতিবাস/গড় হাজির থাকার কারনে ইতিপূর্বে বেশ কয়েকটি লঘু এবং গুরুদন্ডে দন্ডিত হয়েছিলেন।  কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, আজ বৃহস্পতিবার (০৯ মার্চ ২০২৩) তারিখ কনস্টেবল সাদ্দাম এর হত্যাকারী গ্রেফতারকৃত আসামী মো. ফরিদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করিলে নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com