বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২৫শ কেজি ভারতীয় চিনিসহ চোরাকারবারী গ্রেফতার

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার  বওলা গ্রামে ময়মনসিংহ র‌্যাব – ১৪ এর বিশেষ অভিযান পরিচালনা করে ২,৫০০ কেজি ভারতীয় চিনিসহ  ০১ জন চোরাকারবারী সুমন শেখ (১৯) কে গ্রেফতার করেছে । ৩ জুন শনিবার আনুমানিক বিকাল ৫ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক, র‌্যাব – ১৪  নির্দেশক্রমে একটি চৌকস আভিযানিক দল ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা গ্রামের মো. লিটন মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি চালিয়ে ২,৫০০ কেজি ভারতীয় চিনি বোঝাই একটি পিক আপ ভ্যান সহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী সুমন শেখ বওলা গ্রামের। তার পিতার নাম আবু সিদ্দিক।উক্ত পিকআপ ভ্যানে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আমদানি করে বিক্রয়ের উদেশ্য বহন করছিল। ধৃত আসামীর দখল হতে ২,৫০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করতঃ পিকআপ ভ্যান সহ জব্দ করে র‌্যাব – ১৪। সিনিয়র সহকারী পরিচালক, অপারেশন ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। তিনি আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত আছে এবং থাকবে ধৃত সআসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com