শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ময়মনসিংহে ৬০ লক্ষ টাকার হেরোইনসহ আটক ১

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ:
আজ শনিবার ২৫ জুন দুপুরে ময়মনসিংহ র‌্যাব – ১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পূর্বধলা উপজেলার মহিষবেড় গ্রামের মহিষবেড় জামে মসজিদের সামনে থেকে ৬০০ গ্রাম হেরোইন, একটি সিএনজি জব্দসহ ইসমাইল হোসেন (২১) নামের এক তরুণকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের অবৈধ বাজার মূল্য অনুমান ৬০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানীর ছেলে। র‌্যাব – ১৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক, অপারেশন ও মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ-দুর্গাপুর পাকা রাস্তার উপর মহিষবেড় এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। এ সময় আসামী সিএনজিতে চড়ে যাচ্ছিল। তখন তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। সিএনজি ও আসামীকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com