বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত সূচনা করলেন মেয়র মো.ইকরামুল হক টিটু

Reading Time: 2 minutes

কামরুল হাসান, ময়মনসিংহ :

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়মনসিংহ মেডিকেল বর্জ্য ও বাসাবাড়ির বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ বেশ কিছু কার্যক্রমের ‍উদ্যোগ গ্রহণ করেছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে এবং ময়মনসিংহ সিটির বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি ময়মনসিংহ নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। আজ সোমবার (৩০ জানুয়ারী ২০২৩) দুপুরে  শম্ভুগঞ্জের চর ঈশ্বরদিয়া ডাম্পিং স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু। এছাড়া এ অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাথে স্বাক্ষরকৃত চুক্তি মোতাবেক চর ঈশ্বরদিয়া ডাম্পিং স্টেশনে সিটি কর্পোরেশনে প্রদত্ত ১ একর জায়গায় প্রিজম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড এ প্ল্যান্ট স্থাপন করছে। এ প্রতিষ্ঠান ময়মনসিংহ সিটি এলাকায় অবস্থিত প্রায় ২৫০ টি হাসপাতাল ও ক্লিনিক থেকে ক্যাটাগরি ভিত্তিক বর্জ্য সংগ্রহ করে নিষ্কাশন ব্যবস্থাপনা করবে। এ প্ল্যান্টে ইনসিনারেটর, অটোক্লেভ, ইটিপি ইত্যাদি সুবিধাদি থাকবে আজ চুক্তি স্বাক্ষরকৃত অপর প্রতিষ্ঠান ক্লিন সিটি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১, ২, ৩, ৫, ৭, ৮, ৯, ১৩, ১৪, ১৬, ১৭ এবং ১৯ টি ওয়ার্ডের বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, মেডিকেল বর্জ্য সাধারণ বর্জ্য থেকেও অধিক ঝুঁকিপূর্ণ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সিটির নাগরিকগণ অধিক সুরক্ষিত থাকবে মেয়র আরও জানান, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ সিটির বর্জ্য নিষ্কাশন  ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে। এছাড়াও মানববর্জ্য ও গৃহস্থালি বর্জ্য এর নিষ্কাশন ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন ভাবে ব্যবহার উপযোগী করে কাজ করার চেষ্টা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল খান, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এমদাদুল হক মন্ডল, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, প্রিজম ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান খন্দকার আনিসুর রহমান, পরিচালক ক্যাপ্টেন রকিব (অবঃ), ক্লিন সিটি ময়মনসিংহ এর চেয়ারম্যান মো. পারভেজ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com