মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

Reading Time: < 1 minute

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ :
নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ ।
আটককৃতরা হলেন, উপজেলার মালাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমরান হোসেন (৩৩), মৃত ফুল মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন বাবুল (৪৫), জেলার নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিম উদ্দিন মৃধ্যার ছেলে বাচ্চু মৃধ্যা (৩৩), গণপুর গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৬) ও মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহাদেবপুর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ ডিসেম্বর রাত সোয়া ৪ টায় মহাদেবপুর-ছাতড়া পাকা সড়কের বাছড়া মোড় নামক স্থানে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, এসআই আশিষ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন এবং ডাকাতি কাজে ব্যবহারের জন্য তাদের কাছে রাখা হাসুয়া, চাকু, ফার্সা প্রভৃতি দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
এব্যাপারে থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও দেশীয় অস্ত্র রাখায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com