বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

মহেশপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

Reading Time: < 1 minute

সোহাগ আলী,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দর্ঘটনায় নাজিবুর রহমান (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ভৈবরা তেল পাম্পের সামনে স্যালো ইঞ্জিনের তৈরি লাটাহাম্বার ও সিএসজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজিবুর রহমান কাজিরবেড় ইউনিয়নের সামন্তা লালপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে ও ভাষানপোতা-আমিননগর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার। এ সময় ইমরান হোসেন নামে আরো একজন গুরুত্বর আহত হন।জানা গেছে, মহেশপুর শহর থেকে কাজ শেষ করে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা লাটাহাম্বারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে চিকিৎসক নাজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত ইমরান হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com