বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মহেশপুর সীমান্ত দিয়েভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, আটক ৩

Reading Time: < 1 minute

শেখ ইমন, ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পুরুষ, নারী ও শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ মে) ৫৮ বিজিরি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটকদের বাড়ি ঢাকা, খুলনা, গোপালগঞ্জ, বান্দরবান এবং ঝিনাইদহ। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সোমবার ভোরে পৃথক তিনটি অভিযানে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে বাঘাডাংগা ও লড়াইঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। তারা ঢাকা, খুলনা ও গোপালগঞ্জ জেলার।

এছাড়া সীমান্তের খোশালপুর গ্রামের মাঠ থেকে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় ৫ জনকে আটক করেছে বিজিবি। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক মো. শফিকুল মন্ডলকে (৩৭) আটক করা হয়। আটকদের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com