বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাইনী নদীতে নৌকা ডুবে এক নারীর মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালা মাইনী নদীর প্রবল স্রোতে নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার উদাল বাগান ও কাটারুংছড়া ঘাটের মাঝামাঝি অবস্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত পুষ্পলেকা চাকমা(৫০) বোয়ালখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলী গ্রামের ভারত মোহন চাকমার স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, সকালে পুষ্পলেকা চাকমাসহ কয়েকজন বড়াদম বাজারে যাওয়ার  জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় মাইনী নদীর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পুষ্পলেকা চাকমা পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা শিউলী চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পুষ্পলেকা চাকমার মৃত্যু ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com