বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাটিরাঙ্গায় নিখোঁজের ৭দিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পাহাড়ের ঝোপের ভেতর থেকে গোলাপ ফুল ত্রিপুরা (৪০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ইছাছড়া এলাকায় একটি পাহাড়ে ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গোলাপ ফুল ত্রিপুরা মাটিরাঙ্গার ১০নং মুসলিমপুর গ্রামের মনের কুমার ত্রিপুরার স্ত্রী। সে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকার বিন্নজয় ত্রিপুরার মেয়ে।
নিহতের স্বামী মনের কুমার ত্রিপুরা জানান, গত শুক্রবার বিকেলের দিকে সবজি খুঁজতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তা স্ত্রী। পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হওয়ার ৭দিনের মাথায় বিকালে স্থানীয়রা জমি থেকে বানর তাড়াতে গিয়ে পাহাড়ের ঝোপের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে তার স্বামী মরদেহ শনাক্ত করে। পরে মাটিরাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com