বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মা‌টিরাঙ্গায় শ্যালিকাকে কুপিয়ে হত্যা, দুলাভাই পলাতক 

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি, খাগড়াছড়ি :
খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গার বেলছ‌ড়ি ইউ‌নিয়নের ৪নং ওয়ার্ড খেদাছড়া আমবাগান এলাকায় দুলাভাই কর্তৃক সুমাইয়া আক্তার সেতু(১৪) কে নিজ বা‌ড়ি‌তে কু‌পি‌য়ে হত্যার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।সোমবার(১৬ জানুয়ারি) রা‌ত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘ‌টে।কি কার‌ণে তাকে হত্যা করা হয়েছে সেটি সুনির্দিষ্ট ক‌রে কেউ বল‌তে পার‌ছেন না। ঘটনার পর থে‌কে অ‌ভিযুক্ত দুলা ভাই সাগর পলাতক র‌য়ে‌ছে। সে মা‌টিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নবীনগ‌রের বা‌সিন্দা আকবর আলীর ছেলে। জানা যায়, সুমাইয়া আক্তার সেতু স্থানীয় বীর মু‌ক্তিযোদ্ধা আব্দুর রহমানের মে‌য়ে। মাতা রানী বেগম। ঘটনার সময় সেতুর মা পা‌শের বা‌ড়ি‌তে ছিল। সেতু ঘ‌রে একা‌ ছিল।মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, রা‌তেই হত‌্যাকা‌ণ্ডের খবর পে‌য়ে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ক‌রে‌ছে। ঘটনাস্থল থে‌কে এক‌টি মোটরসাই‌কেল ও এক‌টি মোবাইল ফোন উদ্ধার করা হ‌য়ে‌ছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com