শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

মাটিরাঙ্গায় গৃহবধূ পুড়িয়ে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড  যাবজ্জীবন ২

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
যৌতুকের টাকার জন্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার মামলায় স্বামী আব্দুর রশিদের মৃত্যুদণ্ড ও শশুড়সহ ২জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২জনকে ৫লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।  বৃহস্পতিবার(১৬ মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হলো, নিহত গৃহবধূ হালিমা বেগমের স্বামী আব্দুর রশীদ। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলো, শ্বশুর সাহেব আলী ও সাহেব আলীর শ্যালক সিরাজুল ইসলাম।  বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, ভিকটিম হালিমা বেগমকে যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত আসামিরা। ২০১২সালের ২৩এপ্রিল রাতে হালিমা বেগমের হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত ১০জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। রায়ে  রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com