বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাটিরাঙ্গায় নকল সরবরাহে দায়ে অফিস সহায়কের ২বছরের কারাদণ্ড

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে
ভ্রাম্যমাণ আদালতে অফিস সহায়ক মো. কামাল হোসেনকে ২বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।শুক্রবার (১৪ অ‌ক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এ দণ্ডাদেশ দেন। কামাল হোসেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অফিস সহায়ক। সে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে। জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি’র অধীনে এইচএসসি প্রোগ্রামের সমাজ বিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা চলাকালে জনৈক পরীক্ষার্থীর মোবাইলে উত্তরপত্র প্রেরণ করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেন। এসময় তাকে হাতেনাতে আটক করেন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজগর হোসেন। পরে, ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব তাকে ১৯৮০ সালের ৯ এর(ক) ধারায় দুই বছরের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেন। এসময় পরীক্ষার্থীকে ৩বছরের জন্য বহিষ্কার করেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, দোষ স্বীকার করায় কলেজের অফিস সহায়ক মো. কামাল হোসেনকে ২বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা  হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com