বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

মাটিরাঙ্গায় নদীতে অজ্ঞাত যুবকের হাত-পায়ে শিকলে বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় ফেনী নদীতে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড অযোধ্যা বিওপির পাশে নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদীতে অর্ধগলিত হাতে পায়ে শিকল দিয়ে তালা মারা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফেনী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়।
পরে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.জাকারিয়া নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com