বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

মাটিরাঙ্গায় নিখোঁজের ৪দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে মেয়ের জামাই বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের ৪দিন পর পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রেহানা বেগম(৬০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তবলছড়ি ইউপি’র গৌরাঙ্গাপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেহানা বেগম পানছড়ির লোগাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফাতেমা নগরের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ অক্টোবর) স্বামীসহ রেহানা বেগম মাটিরাঙ্গার তবলছড়ির গৌরাঙ্গাপাড়ায় মেয়ে নাসিমা বেগমের বাড়িতে বেড়াতে আসে। এর ২দিন পরে বুধবার (১২ অক্টোবর) বিকেলে গৌরাঙ্গপাড়ার ইদ্রিস সর্দারপাড়ায় খালাতো ভাই মো. শিশু মিয়ার বাড়িতে বেড়াতে যায় তারা। রাতে শিশু মিয়ার বাড়িতে থাকলেও এরপর থেকেই আর খুঁজে পাওয়া যায়নি রেহানা বেগমকে। নিখোঁজের ৪দিন পর সোমবার(১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ফিরোজা বেগম নামে স্থানীয় এক মহিলা গরু খুঁজতে গিয়ে শিশু মিয়ার বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা লাশ সনাক্ত করে।
পরে পুকুর পাড়ে রেহানা বেগমের দুর্গন্ধময় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com